খবর লাইভ : গরমে কাবু কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী। নির্বাচনী মঞ্চেই জ্ঞান হারালেন। তাঁকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা হয়। মহারাষ্ট্রের ইয়াভাতামালের একটি সভার ঘটনা। পরে নিজের এক্স হ্যান্ডেলে গডকরী লেখেন, গরমের জেরে তিনি কাবু হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন। পরবর্তী নির্বাচনী প্রচারের জন্য তিনি তৈরি। সকলের ভালবাসা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। নাগপুরে প্রথম দফায় ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে গাডকারির। তবে তিনি এনডিএ প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী প্রচার করছিলেন তিনি। সেখানেই একটি সভায় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান।
আরও পড়ুনঃ ক্রিকেটের ঈশ্বরের জন্মদিনে রীতিমতো নস্টালজিক মহারাজ
ঘটনার কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তৃতার লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল। সে সময়ই এই ঘটনা ঘটে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিতিন মঞ্চে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরই চিকিৎসা শুরু করেন সভাস্থলে উপস্থিত এক চিকিৎসক। প্রাথমিক চিকিৎসার পরেই জ্ঞান ফিরে আসে কেন্দ্রীয় মন্ত্রীর।




