খবর লাইভ : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বললেন, ৪ জুন চারশো ভোল্টের ধাক্কা খাবে বিজেপি৷ একই সঙ্গে অভিষেকের দাবি, শুক্রবারের প্রথম দফায় উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে, সেই তিনটি আসনেই জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা৷
রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পর বালুরঘাটের প্রার্থী বিপ্লব মৈত্রের হয়েও রোড শোতে অংশ নেন তিনি।অভিষেক বলেন, ‘
নরেন্দ্র মোদি বলেছেন আগামী বার ৪০০ পার। শুনে রাখুন বিজেপি আগামী ৪ তারিখ ৪৪০ ভোল্টের শক খাবে। রাজ্যের প্রথম দফার ভোটে সাধারণ মানুষ তাঁদের আশীর্বাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কোচবিহার, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি- তিন আসনেই জয়লাভ করবে তৃণমূল।
আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে নির্বাচন রয়েছে৷ এই তিনটি লোকসভা কেন্দ্রই বর্তমানে বিজেপি-র দখলে রয়েছে৷




