Special News Special Reports State

অভিষেকের কপ্টারে তল্লাশি, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। কারণ এই ইস্যুতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন কোচবিহারের মাটি থেকে। আজ, সোমবার এই নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই ইস্যুতে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী।
হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। রবিবারও অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি হয়েছিল। আজ বেহালা ফ্লাইং ক্লাবে অবস্থান করছিল হেলিকপ্টার। তখন নির্বাচন কমিশনের তিন প্রতিনিধি সেখানে উপস্থিত হন। গাড়িতে ‘ইলেকশন অন ডিউটি’ লেখা ছিল। তিন প্রতিনিধির মধ্যে একজন জানান, তাঁদের এখানে আসতে বলা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এটা রুটিন নজরদারি। আকাশপথে ভোটপ্রচারে যাওয়া সব নেতাদের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।

হলদিয়ায় অভিষেক বলেন, ‘হেলিকপ্টার থেকে তো এক পয়সাও উদ্ধার করতে পারেনি। উল্টে তল্লাশি চালানোর পরেও হেলিকপ্টারে উঠতে দিচ্ছিল না। ট্রায়াল রানই করতে দিচ্ছিল না। আয়কর তল্লাশি চালিয়েও কিছু পায়নি। তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে।’‌

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *