Special News Special Reports State

বেঙ্গালুরুর ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, মাস্টারমাইন্ড ধরা পড়ল দিঘায়!

0
(0)

খবর লাইভ : বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। ঘটনায় মাস্টারমাইন্ড মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই দু’জন বলে দাবি এনআইএ-র। অভিযুক্ত মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহা কর্ণাটকের শিবমোগার তীর্থাহাল্লির বাসিন্দা।কলকাতার উপকণ্ঠেই গা ঢাকা দিয়ে ছিল এই দুই অভিযুক্ত। কাঁথি থেকে এনআইএ-র জালে দুই অভিযুক্ত। জানা গিয়েছে, তারা পরিচয় গোপন করে থাকছিল। শুক্রবার এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। তৃণমূলের তরফে এই গ্রেফতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে।

আরও পড়ুনঃ কীভাবে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের ভোট, জারি নির্দেশিকা

মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। মুখে মাস্ক পরা ছিল। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায়। টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে।ওই হামলায় মূল অভিযুক্ত ছিল মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহা। বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে তাদের শুক্রবার গ্রেফতার করল এনআইএ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *