National Special News Special Reports

এনআইএর এসপি-কে দিল্লিতে ডাক, দায়িত্বে নতুন অফিসার

0
(0)

খবর লাইভ : তৃণমূলের নৈতিক জয়। বাংলার দায়িত্বে থাকা এনআইএ পুলিশ সুপার ধনরাম সিংকে তড়িঘড়ি তলব করা হল দিল্লিতে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রাজ্যের দায়িত্বে থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেই এনআইএ সূত্রে খবর। পরিবর্তে পাটনা থেকে কলকাতায় পাঠানো আনা হচ্ছে রাকেশ রোশনকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ঘটনার যথাযথ তদন্ত করতে হবে। অভিযোগ চাপা দেওয়া যাবে না, দাবি তৃণমূলের।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের পুরোনো একটি মামলায় আচমকা ভোটের আগে অতিসক্রিয় কেন্দ্রে তদন্তকারী সংস্থা এনআইএ তাদের ভূমিকায় ক্ষুব্ধ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আঁতাঁতের ফল ভূপতিনগরে তল্লাশি এবং গ্রামবাসীদের হেনস্তা। আর এই অতিসক্রিয়তা নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল।

আগেই কুণাল ঘোষ তথ্য প্রকাশ করে অভিযোগ জানান, ভূপতিনগরে কীভাবে ‘অ্যাকশন’ হবে, তা নিয়ে এনআইএ-র এসপির বাড়িতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয়েছে। তারপরই তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানিয়েছে তৃণমূল। বিষয়টি রাজ্যপালের গোচরেও আনা হয়েছে গতকাল রাতে। তারপরই তড়িঘড়ি যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই এনআইএ পুলিশ সুপার ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে। ইতিমধ্যে তিনি দিল্লি রওনা হয়েছেন বলেও খবর। তবে তৃণমূলের দাবি, ধনরাম সিংকে শুধু সরালেই হবে না। তাঁর সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির দেখা করার বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করতে হবে

NIA – sp – dhanram singh – summon – delhi – tmc – kunal ghosh

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *