খবর লাইভ : সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। প্রথমে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং তারপর ইডিরৠ হাতে গ্রেফতার হন তিনি। শুক্রবার ইডি হেফাজত থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই বিজেপির চক্রান্ত নিয়ে সরব হন শাহজাহান। তাঁকে ‘ফাঁসানো হচ্ছে’ বলে এদিন বিজেপির দালালদের ফের নিশানা করেন তিনি।
সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে শাহজাহান বলেন, “সব দুর্নীতির নেপথ্যে বিজেপি রয়েছে। বাকি যা রটানো হচ্ছে সব মিথ্যে কথা। সব দালাল। বিজেপির দালাল।’’ গত বুধবার মেডিক্যাল পরীক্ষা সেরে ফেরার পথে শাহজাহানের মুখে শোনা গেছিল ‘ফাঁসানোর’ প্রসঙ্গ। আজ আবার সেই একই অভিযোগ করলেন তিনি।




