জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যপাল রাজভবনে একটি জরুরি সেল গঠন করেছেন। রাজ্যপালের এডিসি মেজর নিখিল কুমারকে এই সেলের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে রাজ্যপাল দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছেন।
রাজভবন সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন। রাজ্যপাল আজ জলপাইগুড়িতে থাকবেন। গ্রাউন্ড জিরো এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করবেন সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের পিস রুম জনসাধারণের সুবিধার্থে দিনরাত খোলা থাকবে সোমবার। ( পিস রুম হেল্পলাইন নম্বর 033-22001641) -এ সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন বিপদগ্রস্থ মানুষ।




