National Special News Special Reports

নির্বাচনী বন্ড সবচেয়ে বড় দুর্নীতি!সীতারমনের স্বামীর বিস্ফোরক মন্তব্য

0
(0)

খবর লাইভ : গত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনামে নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়দানের পর এসবিআই-এর তরফে সমস্ত তথ্য জানানো হয়েছে। কোন রাজনৈতিক দল কার থেকে পাওয়া কত টাকার নির্বাচনী বন্ড ভাঙিয়েছে, তার বিস্তারিত বিবরণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বিজেপি-র বিরুদ্ধে যখন সবচেয়ে বেশি অর্থের নির্বাচনী বন্ড ভাঙানো নিয়ে সরব বিরোধীরা, তখন দুর্নীতির প্রসঙ্গ শোনা গেল খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর গলায়। এই নির্বাচনী বন্ডের দুর্নীতির জন্য মোদী সরকারকে ভুগতে হবে বলে দাবি করলেন নির্মলা সীতারমনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।

আরও পড়ুনঃ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এলাকায় সাংবাদিকের জায়গা দখল করল তৃণমূলের লোকজন

‘শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর জন্য নরেন্দ্র মোদি সরকারকে ভুগতে হবে।’ এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর। বিশিষ্ট এই অর্থনীতিবিদের দাবি, ‘এই নির্বাচনী বন্ড আগামী দিনে আরও বেশি করে প্রচারিত হবে।’
নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে বিজেপি একাই তার প্রায় ৪৭ শতাংশ পেয়েছে। আর এই নির্বাচনী বন্ড থেকে লক্ষ্মীলাভে বিজেপি-র ধারেকাছে নেই কংগ্রেস। হাত শিবির রয়েছে এই তালিকার তৃতীয় স্থানে। আর মর্মে বিস্ফোরক মন্তব্য় করতে শোনা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরকে। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে মনে করছেন খোদ মোদী সরকারের অর্থমন্ত্রীর স্বামী। তাঁর এই মন্তব্য় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেরালা কংগ্রেস। যা লোকসভার আগে গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *