Special News Special Reports State

টানা ৭০ ঘণ্টা তল্লাশি শেষে ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

0
(0)

খবর লাইভ : একটানা প্রায় ৭০ ঘণ্টা আয়কর দফতরের তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের নিউআলিপুরের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। স্বরূপের দাবি, আয়কর হানায় কিছুই পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে মূলত আয়ের উৎস নিয়ে জানতে চান আয়কর আধিকারিকরা।

অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আয়কর হানা। স্বরূপের স্ত্রী কাউন্সিলর জুঁই বিশ্বাসের অভিযোগ, বিজেপি বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা।

আরও পড়ুনঃ শেষ হল লড়াই, শুক্রবার রাতে প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব!

প্রসঙ্গত, গত বুধবার ভোর ৫টা থেকে স্বরূপ বিশ্বাসে নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছিল আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা তল্লাশি চলছে বলে সূত্রের খবর।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *