Special News Special Reports State

সৎভাবে দায়িত্ব পালন করুন! পুলিশ কমিশনারকে কেন বলল আদালত?

0
(0)

খবর লাইভ : সৎভাবে দায়িত্ব পালন করুন! পুলিশ কমিশনার আদালতে হাজিরা দিতেই বললেন বিচারপতি।

এক ব্যক্তির মোবাইল চুরির ঘটনায় কলকাতা হাইকোর্ট সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার নিজে ওই রিপোর্ট না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি রাজাশেখর মান্থা গত ১৫ মার্চ পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন আগামী শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে। সেই মতো আজ, শুক্রবার হাইকোর্টের নির্দেশ পালন করেন পুলিশ কমিশনার।

আরও পড়ুনঃ আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট

২০২২ সালের ১৮ জুন মোবাইল চুরির অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পঙ্কজ কুমার দুগার নামে এক ব্যক্তি। সেই মামলায় আদালত পুলিশ কমিশনারকে আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজরা মোড় ও কালীঘাট দমকল স্টেশন পর্যন্ত এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে এবং ওই মোবাইল সংস্থা থেকে তথ্য জোগাড় করে সেসব আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ পালন করা হয়নি। বরং পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা।
অবশেষে শুক্রবার আদালতের নির্দেশ মেনে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পুলিশ কমিশনার।

শুক্রবার এই হাজিরায় সন্তুষ্ট হয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি মান্থা পুলিশ কমিশনারের উদ্দেশে বলেছেন, ”আপনি অনেক ভাল অফিসার। আপনার দায়িত্ব প্রচুর, সৎভাবে দায়িত্ব পালন করুন।” আসলে আদালত মনে করছে, কালীঘাট থানার পুলিশ যদি আদালতের নির্দেশ আগেই মানতো তাহলে তাঁকে সরাসরি হাজিরা দেওয়ার প্রয়োজন হত না। এদিকে আজ পুলিশ কমিশনার জানান, কলকাতা হাইকোর্টের আগের যে নির্দেশ ছিল তা ইতিমধ্যে মানা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *