Special News Special Reports State

নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধার্ঘ্য মমতা-অভিষেকের

0
(0)

খবর লাইভ : ১৭ বছর আগে ২০০৭ সালের এই দিনে অর্থাৎ ১৪ মার্চ রক্ত ঝরেছিল নন্দীগ্রামে। বাম জমানার পুলিশ আর সিপিএম হার্মাদের গুলিয়ে অকালে ঝরে গিয়েছিল ১৪টি নিরীহ প্রাণ। বাংলার রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যে ঘটনা। ওই ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস প্রত বছর ১৪ মার্চ দিনটি নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে আসছে।

আরও পড়ুনঃ বিজেপিতেই ফিরলেন অর্জুন, ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে ভোটেও লড়বেন
নন্দীগ্রামের প্রতিটি শহিদকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম”। একইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেকও।

বাংলার ইতিহাসে ১৪ মার্চ কালা দিবস। নন্দীগ্রামের অসহায় কৃষকদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছিল সিপিএম।
রাষ্ট্রের মদতপুষ্ট সেই সন্ত্রাসের বলি হয়েছিলেন ১৪ জন মানুষ। ২০০৭-এর ১৪ মার্চ, নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৪ জনের। এদিন গোকুলনগর ও ভাঙাবেড়ায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় জমি আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Nandigram – divas – respect- Martyr – manata banerjee – abhishek

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *