Special News Special Reports State

চিকিৎসক খুনের বিচারের দাবিতে ‘ভোর দখল’ প্রতিবাদীদের

0
(0)

খবর লাইভ : রাতের শেষে ভোরের আলো সত্যি কি সুবিচার এনে দিতে পারবে? আশায় বুক বেঁধে, সুপ্রিম শুনানির সকালেও পথে নামলেন প্রতিবাদীরা। রবিবার রাজ্য জুড়ে ‘রাত দখল’ কর্মসূচিতে রাস্তায় নেমে “জাস্টিস ফর আর জি কর”  ধ্বনি তোলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকেই। রাতের পর এবার ‘ভোর দখলে’ শামিল আন্দোলনকারীরা। সেদিন সকাল চারটে দশ থেকে শিলিগুড়ির হাসমিচকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদে শামিল মহিলা – পুরুষ নির্বিশেষে বহু মানুষ। ঘণ্টাদুয়েকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষও ।

আর জি কর হাসপাতালে চিকিৎসকনের ঘটনার একমাস কাটলো এখনও বিচার মিলল না।গত মাসের ৯ তারিখেই কর্মরত অবস্থায় নারকীয় অত্যাচারের শিকার হতে হয়েছিল কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়াকে। প্রতিবাদী আন্দোলনের সুর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সোমবার সকালে শিলিগুড়িতে থিকথিকে ভিড়।রাতভর গানে-কবিতায় আন্দোলনের পর প্রার্থনার মাধ্যমে ভোর দখল লাল মাটির দেশেও। বীরভূমের জায়গায় সকাল থেকে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। সকলেই সুবিচার চাইছেন। আজ সাড়ে দশটা থেকে শুরু হয়েছে সুপ্রিম শুনানি, কী রায় দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এখন সেদিকেই সবাই তাকিয়ে রয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *