Special News Special Reports State

অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এ কী বললেন মমতা

0
(0)

খবর লাইভ : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় এই কথা জানালেও সরাসরি বলেননি, কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে অনেকে মনে করছেন, এই প্রসঙ্গে মমতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথাই বলতে চেয়েছেন।

আরও পড়ুনঃ ধোনির পর কে হবেন সিএসকের অধিনায়ক? মুখ খুললেন চেন্নাইয়ের সিইও

শিলিগুড়িতে মঙ্গলবার মমতা বলেন, ‘‘আমাদের উপর বিজেপির খুব রাগ। কারণ আমরা ভয় পাই না।’’ তার পরেই মমতা বলেন, আপনারা জানেন না… অভিষেক একটা ইয়ং ছেলে। কিছু তো একটা করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে। না হলে খাওয়াবে কী? ঘরে বসে থাকলে তো খাবার পাবে না। ওর একটা বিজনেস ছিল। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর। সেই সূত্রেই সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ঘটনার ঘনঘটা চলেছিল। ওই সংস্থার ‘ডিরেক্টর’ পদে আগে ছিলেন অভিষেক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *