Special News Special Reports State

বিতর্কিত ‘খলিস্তানি’ মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করছে রাজ্য

0
(0)

খবর লাইভ : আইপিএস অফিসারের উদ্দেশে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চায় বলে হাই কোর্টে জানাল রাজ্য সরকার। রাজ্যকে এ ব্যাপারে আবেদনের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত আবেদন করেন, আদালত শুভেন্দুকে রক্ষাকবচ রয়েছে দিয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি প্রয়োজন। তাই সেই অনুমতি দেওয়া হোক। এজির আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সেনগুপ্ত মূল মামলার সঙ্গে এই আবেদন জুড়ে দেওয়ার নির্দেশ দেন। ওই আবেদনের কপি শুভেন্দুকেও দেওয়া হয়।

আরও পড়ুনঃ দেশজুড়ে কার্যকর হয়ে গেল  সিএএ
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গত ২০ ফেব্রুয়ারি সন্দেশখালিতে গিয়েছিল বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। সেই সময় এক শিখ আইপিএস অফিসারকে লক্ষ্য করে ‘খলিস্তানি’ মন্তব্য করা হয় বলে অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *