Special News Special Reports State

অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূলের ১০.২৯ কোটি টাকা ‘আটক’ ইডির

0
(0)

খবর লাইভ : অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূলের ১০.২৯ কোটি টাকা ‘আটক’ (পরিভাষায় অ্যাটাচ) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দিল্লি দফতর। ‘ডিমান্ড ড্রাফ্ট’ আকারে ছিল ওই টাকা, যা ‘আটক’ করা হয়েছে।ইডির টাকা ‘আটক’ করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ আজ রাত ১০টায় সিএএ বিজ্ঞপ্তি জারি!

বিরোধী দলনেতা লিখেছেন, লেখেন, অ্যালকেমিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে টাকা তছরুপের তদন্তে নেমে ইডির দিল্লি প্রাদেশিক দফতর তোলামূল কংগ্রেস পার্টির ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। তারা যে পদক্ষেপ করেছে, তাকে স্বাগত জানাই। এর থেকে ১০ হাজার গুণ বেশি টাকা উদ্ধার হবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অ্যালকেমিস্ট মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই মামলায় প্রায় ১৯০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবেই অরূপকে তলব করা হয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে ডাকা হয়েছিল তাঁকে। ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অরূপের কাছে জানতে চাওয়া হতে পারে বলেই ওই সূত্রটির দাবি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *