Special News Special Reports State

মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হাওড়া, হুগলির মানুষ

0
(0)

খবর লাইভ : লোকসভা ভোটের আগে ফের হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকা জুড়ে বেআইনি মাটি কাটা শুরু। এলাকার লোকজনকে একপ্রকার ভয় দেখিয়ে চলছে বেআইনি মাটিকাটা। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠালেন এলাকার লোকজন।

দীর্ঘদিন ধরেই হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজু, তালপুকুর এলাকায় সক্রিয় মাটি মাফিয়ারা। এবছরও লোকসভা ভোটের আগে ফের সক্রিয় হয়ে উঠেছে মাটি মাফিয়ারা। রাতের অন্ধকারে ট্রাক্টরে করে জমির মাটি পাচার হয়ে যাচ্ছে অন্যত্র। মোটা টাকার বিনিময়ে ওই মাটি অন্যত্র পাচার হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে জগৎবল্লভপুর থানা। ইতিমধ্যেই এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছেন। যদিও জগৎবল্লভপুর থানার ওসি সুরজিৎ সরকার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ দল এবং তৃণমূল বিধায়ক পদ ছাড়লেন তাপস রায়
একইভাবে উদয়নারায়ণপুর থানার গড় ভবানীপুর এলাকায় রাতের অন্ধকারে বেআইনিভাবে জমির মাটি কেটে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। সোমনাথ ঘোষ নামে এক ব্যক্তি মাটি পাচার করছেন বলে এলাকাবাসীদের অভিযোগ। সোমনাথও মাটি কাটার কথা স্বীকার করে নিয়েছেন। উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন      গঙ্গোপাধ্যায় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে হুগলির ধনিয়াখালি থানা এলাকাতেও বেআইনিভাবে মাটির কাজ চলছে বলে এলাকাবাসীদের অভিযোগ। শুধু তাই নয়, দিবা রাত্রি মাটির গাড়ি ধনিয়াখালি বাজারের মধ্যে দিয়ে চলাফেরা করায় যাতায়াত করা একপ্রকার অনিশ্চিত হয়ে উঠেছে সাধারণ মানুষের। আলাউদ্দিন নামে এক মাটি মাফিয়া এই বেআইনি কাজ করছে বলে এলাকাবাসীদের দাবি। আলাউদ্দিন মাটি কাটার কথা স্বীকার করে জানিয়েছে, বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধে গত বছর খবর করার জন্য আপনার ওপর হামলা চালানোর কথা মনে আছে? আমার কেউ কিছু করতে পারবে না। পুলিশ, প্রশাসন কারোর ক্ষমতা নেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
এখন দেখার, লোকসভা ভোটের আগে মাটি মাফিয়াদের বিরুদ্ধে আদৌ প্রশাসন কোনও ব্যবস্থা নেই কিনা!

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *