খবর লাইভ : শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতারের পর সিট গঠন সংক্রান্ত চ্যালেঞ্জ মামলা কালকেই শুনানি করার জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিল ইডি।
আজ, বৃহস্পতিবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে বলেন, সিট গঠন সংক্রান্ত ডিভিশন বেঞ্চের স্থগিত মামলাটি ৬ মার্চ শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু আগামী ছ দিন শাহজাহানকে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে রেখে ওই মামলার তদন্তে তথ্য, নথি নষ্ট করে দিতে পারে। তাই তাদের চ্যালেঞ্জ মামলাটি কাল, শুক্রবারই জরুরি ভিত্তিতে শোনা হোক। আদালত অবশ্য এখনও এই ব্যাপারে কোনও আশ্বাস দেয়নি।
আরও পড়ুনঃ ‘গ্রিন করিডর’ গড়ে নি:শব্দে শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছল রাজ্য পুলিশ
উল্লেখ্য, গতকাল রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে রেশন দুর্নীতি মামলার যে তদন্ত ইডি করছে তার অনেক তথ্য ও নথি নষ্ট হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




