games Special News Special Reports

ইডেনে ক্রিকেটের মহাভোজে জল ঢেলে দিতে পারে বৃষ্টি

0
(0)

খবর লাইভ: দু’বছর পর আইপিএলের আসর বসছে ইডেনে। মঙ্গলবার প্লে-অফ। বুধবার এলিমিনেটর। কিম্তু ক্রিকেটের এই মহাভোজে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু ইডেনে। সেই সময়েই শহরে বইতে পারে ঝোড়ো হাওয়া, নামতে পারে বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আগে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করানোর চেষ্টা হবে। রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত তার জন্য অপেক্ষাও করা হবে। যদিও কলকাতার ক্রিকেটামোদীরা আশা করছেন, গুজরাত বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হতে পারে। বাতিল হবে না। একান্তই বাতিল হলে ফাইনালে যাবে গুজরাত। কারণ, গ্রুপে তাদের পয়েন্টই সবচেয়ে বেশি।

আরও পড়ুন- রবীন্দ্রনাথ-বিবেকানন্দর সঙ্গে আত্মনির্ভর ভারত ও কোভিড কূটনীতি জাপানে মোদির সঙ্গী

মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বজ্রগর্ভ মেঘের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বৃষ্টি হওয়া জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। ২৪ ও ২৫ মে, মঙ্গল এবং বুধবার ইডেনে আইপিএলের প্লে অফ ম্যাচ রয়েছে। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। এর মধ্যে বৃষ্টিপাতের ফলে ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে বলে ইডেন কর্তৃপক্ষ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *