Special News Special Reports State

বিজেপি রাজ্য দফতরের সামনে টানা শিখ বিক্ষোভ চালানোর প্রস্তুতি

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার বিকেলে বিক্ষোভ শুরু হয়েছিল রাজ্য বিজেপি দফতরের সামনে। বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন শিখ সম্প্রদায়ের অনেকে। কিন্তু বুধবার সেই বিক্ষোভ সমাবেশ অনেকটাই সংগঠিত। প্রথম দিকে কেনা চা, খাবার দিয়েই চালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু বুধবার সকাল থেকেই রান্নাবান্নার ব্যবস্থা হয়ে যায়। মঞ্চ বেঁধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল রেখে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।

বিকেলের দিকে সেই সমাবেশের আয়োজন যেমনটা হয়েছে তা দেখে বোঝা যায় বিক্ষোভ দীর্ঘতর হবে। বিজেপি দফতরে ফটকের উল্টো দিকে রাস্তার উপরেই লাগানো হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। তাতে এক ভাবে চলছে পুলিশ আধিকারিক যশপ্রীত সিংয়ের সঙ্গে মঙ্গলবার ধামাখালিতে হওয়া বিজেপি নেতাদের বাগযুদ্ধের ভিডিয়ো। তার পাশেই মঞ্চ। সেখানে প্রথমে শুভেন্দুর কুশপুতুল দাঁড় করানো ছিল। সন্ধ্যার দিকে সেটিকে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *