খবর লাইভ : স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হোসেন রহমানকে নিয়ে ডিজি-র এলাকা ঘুরে দেখার প্রস্তুতি নেওয়া হয় পুলিশের তরফে। সন্দেশখালি পৌঁছেই থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজীব কুমার।
আরও পড়ুনঃ প্রয়াত সুপ্রিম কোর্টের কিংবদন্তী আইনজীবী ফলি এস নরিম্যান, শোকের ছায়া সব মহলে
সন্দেশখালি নিয়ে যে কোনও রকম অভিযোগ প্রশাসনের কাছে নির্ভয়ে জানানোর বার্তা বারবার দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্য পুলিশের মহিলা প্রতিনিধিদল এলাকায় ঘুরে অভিযোগ নথিভুক্ত করার কাজও করেছেন। গোপণ জবানবন্দীর ভিত্তিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও হয়েছে তৃণমূলনেতা উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই মঙ্গলবার নতুন করে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। যেখানে শিবপ্রসাদ হাজরা, ভানু মণ্ডল ও আমির আলি গাজির নামে গণধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার স্থানীয় এক মহিলার গোপণ জবানবন্দী নেওয়া হয় আদালতে।




