খবর লাইভ : বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋতুরাজ সিং । বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে অভিনেতার পরিবার সূত্রে খবর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হিন্দি টেলিভিশন দুনিয়া।
আরও পড়ুনঃ চোপড়ায় চার শিশু মৃত্যু, আজই ঘটনাস্থলে রাজ্যপাল
অগ্ন্যাশয় সম্পর্কিত সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন ৫৯ বছরের তারকা। সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে যশপালের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। ছোট পর্দায় কাজের পাশাপাশি হিন্দি ছবি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘ইয়ারিয়া টু’ ছবিতেও বেশ নজর কেড়েছিলেন ঋতুরাজ। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরশাদ ওয়ারসি-সহ একাধিক বলিউড অভিনেতা।




