খবর লাইভ : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার ঘটনা। প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন পরীক্ষার্থী। পরীক্ষা বাতিল অভিযুক্তের।
আরও পড়ুনঃ দিল্লির রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১১ জন শ্রমিক
আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া পদক্ষেপ সংসদের।নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না।জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গিয়ে শিক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলতেই তা নজরে আসে সংসদ-এর। তড়িঘড়ি চিহ্নিত করে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট কেন্দ্রের কাছেও জবাব চাওয়া হয়েছে।




