International Special News Special Reports

পাকিস্তানে ত্রিশঙ্কু সরকারের সম্ভাবনা, ঠেকাতে তৎপরতা সেনাপ্রধানের

0
(0)

খবর লাইভ: পাক সেনার ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইসিপিআর)-এর তরফে শনিবার জেনারেল মুনিরের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেছেন, নির্বাচন এবং গণতন্ত্রের অর্থ হল, পাকিস্তানের জনগণের সেবা করা, তাঁদের ব্যবহার করা নয়। ২৫ কোটি জনসংখ্যার উন্নয়নশীল দেশে বিশৃঙ্খলা এবং মেরুকরণের রাজনীতি মানায় না। এগুলিকে দূরে সরিয়ে রাখতে দেশে সুস্থির নেতৃত্ব প্রয়োজন। যে নেতৃত্বের ছোঁয়ায় পরিস্থিতি সুস্থির হবে।

একদা প্রবল দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-কে এক মঞ্চে এনে জোট সরকার গড়ার ক্ষেত্রেও তৎকালীন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ‘তৎপরতা’ চোখ এড়ায়নি। এ বারের ভোটে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি ‘ত্রিশঙ্কু’ হওয়ার সম্ভাবনা দেখা দিতেই তাই বাজওয়ার ঘনিষ্ঠ জেনারেল মুনিম ‘সক্রিয়’ হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকার আনল ‘অ্যান্টি চিটিং বিল’: রাজ্যসভাতে ধ্বনি ভোটে পাশ

জেনারেল মুনির তার বিবৃতিতে বলেছেন, নির্বাচন শুধুমাত্র জয়-পরাজয় নির্ধারণের প্রতিযোগিতা নয়, বরং জনমত যাচাইয়ের পরীক্ষা। রাজনৈতিক নেতৃত্ব এবং তাঁদের কর্মীদের অবশ্যই ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে শাসনক্ষমতা পরিচালনা এবং জনগণের সেবা করতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *