National Special News Special Reports

কেন্দ্রীয় সরকার আনল ‘অ্যান্টি চিটিং বিল’: রাজ্যসভাতে ধ্বনি ভোটে পাশ

0
(0)

খবর লাইভ : কেন্দ্রীয় সরকার আনল ‘অ্যান্টি চিটিং বিল’ বা তঞ্চকতা বিরোধী বিল। যদিও এই বিল সর্বস্তরের প্রতারণা রুখতে তৈরি করা হয়নি। আপাতত সরকারি পরীক্ষার দুর্নীতি প্রতিরোধ করাই এই বিলের একমাত্র লক্ষ্য। যা শুক্রবার আইন হওয়ার সিঁড়ির শেষ ধাপে পৌঁছল। শুক্রবার রাজ্যসভাতেও ধ্বনি ভোটে পাশ হয়ে গেল সরকারি পরীক্ষার দুর্নীতি দমন বিল।

সম্প্রতি একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে বাংলায়। মোদি সরকার সংসদে সরকারি চাকরির পরীক্ষা দুর্নীতি দমন বিল এনেছেন ঠিক তার পরেই এবং লোকসভা ভোটের মুখে।

মোদি বলেছেন, তিনি চান না দেশের ভবিষ্যৎ যে তরুণ-তরুণীরা তাঁদের ভবিষ্যৎ কিছু প্রতারক বা তঞ্চকের কুকর্মের জন্য নষ্ট হোক। বাজেট অধিবেশন চলাকালীন মঙ্গলবারই সেই বিল পাশ হয়েছিল সংসদের নিম্নকক্ষ লোকসভায়। শুক্রবার রাজ্যসভাতেও এই বিল পাশ হল। ফলে এই বিলের আইন হওয়ার পথে আর একটিই ধাপ বাকি রইল। এর পরে রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে সরকারি চাকরির পরীক্ষার দুর্নীতি প্রতিরোধক বিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *