National Special News Special Reports

ইডি গ্রেফতার করল হেমন্ত সোরেনকে, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা

0
(0)

খবর লাইভ : সাত ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ইডির আধিকারিকদের সঙ্গে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেন। এর পর বুধবার রাতেই ইডি গ্রেফতার করে হেমন্ত সোরেনকে।হেমন্ত ইডি আধিকারিকদের জানান,মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তিনি ‘অ্যারেস্ট মেমো’তে সই করবেন। তার পরেই ইডি আধিকারিকেরা তাঁকে রাজ্যপালের কাছে নিয়ে যান। সেখানেই তিনি ইস্তফা দেন।

রাজ্যের আর এক মন্ত্রী বান্না গুপ্ত বলেন, ‘‘আমরা চম্পাই সোরেনকে আমাদের বিধানসভার নেতা নির্বাচন করেছি। রাজ্যপালকে শপথ গ্রহণের জন্য অনুরোধ করতে এসেছি।’’ কংগ্রেস বিধায়ক রাজেশ ঠাকুর জানিয়েছেন, শাসকজোটের সকল বিধায়কই তাঁদের সঙ্গেই রয়েছেন। চম্পাই নতুন মুখ্যমন্ত্রী হবেন।

আরও পড়ুনঃ আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন

নভেম্বরেই ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। তার আগে নতুন করে আর রাজ্যে উপনির্বাচন হবে না। এই পরিস্থিতিতে কল্পনাকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হলেও উপনির্বাচনে তাঁকে জিতিয়ে আনাও সম্ভব নয়। সে কারণে, দলের বড় অংশ চম্পাইয়ের নামই প্রস্তাব করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *