National Special News Special Reports

সকালে ইস্তফা, বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ?

0
(0)

খবর লাইভ : দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে সকাল সওয়া ১১টায় রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ। মুখ্যমন্ত্রীর বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে রাজভবনের উদ্দেশে রওনা দেন নীতীশ কুমার। তাঁর কনভয় ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছে। পাটনায় ১ নম্বর অ্যানে মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে জেডিইউ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন নীতীশ। সেখানেই ‘মহাগঠবন্ধন’ ত্যাগের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়বে। তার পর আসবে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশের ইস্তফার প্রসঙ্গ।   আরও পড়ুনঃ এডেন উপসাগরে তেল ভর্তি ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২২ ভারতীয়র প্রাণ বাঁচাল নৌসেনা

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই ভাঙছে-গড়ছে জোট। বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট । ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার । নির্বাচন এগিয়ে এসেছে, এই সময়ে জোটের হাত শক্ত করার বদলে নিজেই শিবির বদল করছেন নীতীশ। মহাগঠবন্ধন জোট ছেড়ে তিনি ফের যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে। আজ, রবিবারই বিহারের মহা নাটকের যবনিকা পতন হতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *