games Special News Special Reports

স্পিনের ফাঁদে ২৮ রানে হার ভারতের, পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

0
(0)

ইংল্যান্ডের কাছে চার দিনেই হেরে গেল ভারত। সিরিজ শুরুর আগে স্পিন নিয়ে তোপ দাগা ভারতীয় দল নিজেদের পাতা স্পিনের ফাঁদেই আটকে গেল। ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট রুখে দিয়েও তাদের ‘অখ্যাত’ স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। স্টোকসদের বিরুদ্ধে সড়াই করার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রীকর ভরত। সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। ২৮ রানে হেরে সিরিজ শুরু রোহিতদের।

প্রথম ইনিংসে লিড পেয়েও সেটা কাজে লাগাতে পারল না টিম ইন্ডিয়া। একাই ৭ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে জেতালেন টম হার্টলি। পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল স্টোকস ব্রিগেড।টসে জিতে ব্যাট করে আড়াইশোরও কমে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ১৯০ রানের লিড এনে দেন রবীন্দ্র জাদেজা-কে এল রাহুলরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে একেবারে ক্রিজ কামড়ে পড়ে থাকেন ইংরেজ ব্যাটাররা। আগ্রাসী বাজবলের একেবারে বিপরীত স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে টেস্ট জয়ের রণনীতি নেয় স্টোকস বাহিনী। একাই ১৯৬ রান করেন অলি পোপ। তাঁর দুরন্ত ইনিংসে ভর করে ৪২০তে গিয়ে থামে ইংল্যান্ড।জয়ের লক্ষ্য বেশি ছিল না। ২৩১। হায়দরাবাদের ২২ গজও ব্যাট করার অনুপযুক্ত ছিল না। সকালেই প্রমাণ করে দিয়েছিলেন অলি পোপ। তবু জয়ের সুযোগ হাতছাড়া করলেন রোহিতেরা। উইকেটে দাঁড়িয়ে টেস্টসুলভ ব্যাটিং করার মানসিকতা দেখা গেল না কারও মধ্যে।

আরও পড়ুনঃ আজ সুপার কাপের ফাইনাল, ট্রফি জয় লক্ষ্য লাল-হলুদের

আগ্রাসী ভঙ্গিতেই ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার। কিন্তু ইংল্যান্ড স্পিন আক্রমণ শুরু করতেই একেবারে পালটে গেল ছবিটা। পরপর উইকেট হারাতে থাকে ভার‍ত। প্রথম ইনিংসের সফল ব্যাটাররাও কেউ এদিন টিকতে পারেননি। শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন আর কে এস ভরত চেষ্টা করলেও লাভ হয়নি। মাত্র দুই সেশনের মধ্যে অলআউট টিম ইন্ডিয়া। জীবনে প্রথমবার ভারত সফরে এসেই নজর কাড়লেন বাঁহাতি স্পিনার টম হার্টলি। মাত্র ৬২ রানে তুলে নিলেন সাত উইকেট। গোটা ম্যাচে তুলে নিয়েছেন ৯টি উইকেট।ভারতের প্রথম পাঁচ ব্যাটারের চার জনকেই আউট করলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার টম হার্টলে। অভিষেক টেস্টেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ৬২ রানে ৭ উইকেট নিলেন তিনি।

হায়দরাবাদের পিচে চতুর্থ দিন সকাল থেকেই স্পিনারেরা সাহায্য পাচ্ছিলেন। স্টোকস তাই বোলিং আক্রমণ শুরুই করেছিলেন রুটকে দিয়ে। বলের পালিশ তোলার জন্য মার্ক উডকে অল্প বল করালেও তাঁর মূল লক্ষ্য ছিল ভারতীয় ব্যাটিং লাইনআপকে স্পিনের ফাঁদে ফেলা। সেই ফাঁদে পা আটকে ছটফট করলেন রোহিতেরা। শ্রেয়স (১৭) আবার ব্যর্থ। উইকেট ছুড়ে দিলেন রবীন্দ্র জাডেজা (২)। ১১৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। শেষ দিকে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেন শ্রীকর ভরত এবং অশ্বিন। ভরত আউট হলেন ২৮ রান করে। তাঁদের অষ্টম উইকেটের জুটিতে উঠল ৫৭ রান। পর পরই অশ্বিনও আউট হলেন ২৮ রান করে। শেষে মহম্মদ সিরাজ আউট হলেন ১২ রান করে। যশপ্রীত বুমরা অপরাজিত থাকলেন ৬ রানে। হার্টলে ছাড়া ১টি করে উইকেট পেলেন রুট এবং জ্যাক লিচ।

এর আগে রবিবার মধ্যহ্নভোজের বিরতির আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪২০ রানে। অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন অলি পোপ। ২১ চারের সাহায্যে ১৯৬ রান করেন তিনি। মূলত তাঁর এই ইনিংসের সুবাদেই ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বেন স্টোকসেরা।শনিবারের আরেক অপরাজিত ব্যাটার রেহান আহমেদ করলেন ২৮ রান। পোপকে সঙ্গ দিলেন অভিষেককারী হার্টলেও। তরুণ স্পিনারের ব্যাট থেকে এল গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সফলতম বুমরা। তিনি ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন। ১২৬ রান খরচ করে ৩ উইকেট অশ্বিনের। ১৩১ রান দিয়ে ২ উইকেট জাডেজার। ৭৪ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন অক্ষর পটেল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *