games International Special News Special Reports

শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়ার বাবা, কী বললেন তিনি?

0
(0)

খবর লাইভ : ফের বিয়ে করেছেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের মধ্যে বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার । এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান সেকথা। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। আর এরপরই প্রতিক্রিয়া পাওয়া গেল সানিয়ার পরিবারের তরফে। সানিয়ার পরিবারের তরফ থেকে প্রতিক্রিয়া দেন সানিয়ার বাবা ইমরান মির্জা। জানান ধর্মীয় আইন মেনেই সানিয়া বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে।

এই নিয়ে একটি ওয়েবসাইটে সানিয়ার বাবা ইমরান জানিয়েছেন, ‘খুলা’ নিয়মের মাধ্যমে সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে। শরিয়ত আইন অনুযায়ী, ‘খুলা’ হল মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তাঁরা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন। আর কোনও কিছু বলেননি ইমরান মির্জা। এদিন সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন শোয়েব স্বয়ং।যেখানে তিনি লেখেন, “আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।”

আরও পড়ুনঃ হেফাজতে থাকা বালুর হাতে কাগজ- কলম এল কীভাবে’? চিঠিই বা লিখলেন কী করে? বিস্ফোরক ‘ডাকু’ শঙ্কর

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন থেকেই সানিয়া- শোয়েবের বিচ্ছেদের কথা শিরোনামে। সানিয়া-শোয়েবের সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট তাদের বিচ্ছেদের দিকে ইঙ্গিত করছিলো। যদিও সরকারি ভাবে তারা কিছু ঘোষণা করেননি । তবে এখন সানিয়ার বাবা এই নিয়ে মুখ খুললেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *