Special News Special Reports State

মমতার ভারত হেলিয়ে দেব মন্তব্যের পাল্টা আক্রমণ শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে আয়োজিত বিজেপি–র পরিবর্তন যাত্রা সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তীব্র আক্রমণ চালিয়েছেন। গতকাল বনগাঁর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। তার জবাবে শুভেন্দু অধিকারী বললেন, আপনি ভারত হেলাবেন বললেন, তাহলে এমন হেলাবেন, এমন হেলাবেন যে … আমি আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাব। আমাদের নাম মেদিনীপুর।

শুভেন্দু অভিযোগ করেছেন,  তৃণমূল শুধু মৃত মানুষের চোখ তুলে বিক্রি করছে এবং বলেন, আগামী বিধানসভা নির্বাচনে এই চোরদের হারাতে হবে। তিনি আরও দাবি করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ নিশ্চিত করা হবে। পাশাপাশি, সোনার বাংলা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নারীর সুরক্ষা, এসবই তাঁদের উদ্দেশ্য।

এই প্রচারণা ও আক্রমণের পটভূমিতে রয়েছে এসআইআর ও ভোটার তালিকা-সংক্রান্ত রাজনৈতিক উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে ও ভোটার তালিকা নিয়ে ভয় তৈরি হচ্ছে বলে আগেও অভিযোগ করেছিলেন।

শুভেন্দু অধিকারী এই সুযোগে শাসকদলের নীতির সমালোচনা করে তৃণমূল বিরোধী ভোটার ভিত্তি তৈরি করার চেষ্টা করছেন।

হলদিয়ার সভায় শুভেন্দুর তোপ, সরাসরি মমতার মন্তব্য এবং প্রতি আক্রমণ, নির্বাচনী অঙ্গীকার। সবকিছু নির্দেশ করে যে, রাজ্য রাজনীতিতে এখন উত্তেজনা চূড়ায়। আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক বর্ণালির রং গাঢ় হতে চলেছে।

রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির সংকল্প কী ? সেই প্রসঙ্গও এদিন শুভেন্দুর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, আমাদের সংকল্প, প্রতি হাতে কাজ। প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। আমাদের সংকল্প, সোনার বাংলা। আমাদের সংকল্প কী ? টাটাকে ফেরাব বাংলায়। আমাদের সংকল্প কী ? শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি…আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প, নারীর সুরক্ষা। আমাদের সংকল্প, কন্যা সুরক্ষা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *