Special News Special Reports State

রাম মন্দির উদ্বোধনের দিনে মমতার সংহতি মিছিল বন্ধে হাই কোর্টে শুভেন্দু

0
(0)

খবর লাইভ : ২২ তারিখ রামমন্দির উদ্বোধনের দিনই রাজ্যে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাজরা থেকে মিছিল করে পার্ক সার্কাসে গিয়ে সভা করার কথা ঘোষণা করেন তিনি। এবার এই মিছিল ঠেকানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজের আবেদনে জানিয়েছেন, ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাস থেকে মিছিল করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। আর এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেছেন তিনি। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ১৬ ছক্কায় ১৩৭ রান!পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বার্তা দিয়েছিলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। এরপরেই তিনি ঘোষণা করেন, ২২ জানুয়ারি একটি মিছিল করতে চলেছেন তিনি। প্রথমে তিনি সকালে একাই কালীঘাটের মন্দিরে যাবেন। সেখানে তিনি মা কালীর কাছে প্রার্থনা করবেন।
এরপর পার্ক সার্কাস ময়দান থেকে একটি সমস্ত ধর্ম সমন্বয় মিছিল করতে চলেছে। হাজরা থেকে একটি মিছিল মসজিদ , মন্দির, গির্জা, গুরুদ্বার ঘুরে একটি মিছিল যেতে চলেছে। সমস্ত ধর্মের মানুষজনদের নিয়ে এদিনের সম্প্রীতি মিছিল করা হবে বলে ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্লকে বেলা ৩টে নাগাদ হতে চলেছে একটি সম্প্রীতি মিছিলও। তা তৃণমূলের কর্মসূচি হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে এর আগে জয়নগরের একটি সরকারি অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। যে উৎসব একতার কথা বলে আমি তাতে বিশ্বাস করি।’ অন্য কোনও সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা কোনও কাজ নয় বলেই মন্তব্য করেছিলেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষিত মিছিল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। এরই মধ্যে বিষয়টি গড়াল আদালত পর্যন্ত।

রামমন্দির উদ্বোধনের দিন কি আদৌ এই মিছিল অনুষ্ঠিত হবে! ঠিক কী নির্দেশ দেবে আদালত? সেই দিকে তাকিয়ে সমস্ত মহল। উল্লেখ্য, ইতিমধ্যেই রামমন্দির উদ্বোধনের জন্য তোড়জোড় শুরু হয়েছে অযোধ্যাতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *