International Special News Special Reports

সিরিয়া ও ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, গুড়িয়ে গেল মোসাদের কার্যালয়

0
(0)

খবর লাইভ : ১০০ দিন ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ময়দানে ইরান। ইরাক ও সিরিয়ার অবস্থিত ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দফতর লক্ষ্য করে চলল ক্ষেপণাস্ত্র হামলা। গুড়িয়ে গেল ইরাকে মোসাদের সদর দফতর। শুধু তাই নয়, এই হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে ইজরায়েলের হামাস বিরোধী যুদ্ধে যোগ হল নয়া মাত্রা।

রয়টার্স সূত্রে খবর, সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইজরায়েলের গুপ্তচরবাহিনীর সদর দফতরে হামলা চালানো হয়। এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইরান রেভোলিউশনারি গার্ডস। যেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয়, ‘ওই অঞ্চলে গুপ্তচরবাহিনীর সদর দফতরগুলোতে হামলা চালানো হয়েছে। ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো ধ্বংস করার জন্য। ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে।’ একই সঙ্গে জানানো হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের দমন করতে অভিযান শুরু করা হয়েছে। তবে ইরানের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে ইরাক। ইরান বাহিনীর হামলায় ওই অঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন ৬ জন। কুর্দিস্তান সরকারের নিরাপত্তা পরিষদ বিবৃতি প্রকাশ করে, ইরানের এই হামলাকে ‘অপরাধ’ বলে গণ্য করেছে। পাশাপাশি ইরানের মিসাইল হামলা চলেছে উত্তর সিরিয়াতেও।

উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের যুদ্ধে শুরু থেকেই হামাসের পাশে দাঁড়িয়েছে ইরান। গাজায় ইজরায়েল যে অপরাধ করছে তাতে মদত দিচ্ছে আমেরকা। এমনটাই অভিযোগ করেছে ইরান। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের গুপ্তচর সংস্থার দফতরে ইরানের হামলা এই যুদ্ধকে অন্য মাত্রা দেবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *