National Special News Special Reports

দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে তলব ইডির!

0
(0)

খবর লাইভ : আর্থিক দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল ১১ টার মধ্যেই হাজিরা দিতে হবে প্রবীণ নেতাকে। যদিও তিনি ইডি দফতরে যাবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক দুর্নীতিতেই জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রাতে তাঁকে সমন পাঠানো হয়েছে।

২০০১ থেকে ২০১২ সাল অবধি জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ২০২২ সালে প্রথম দুর্নীতির বিষয়টি সামনে আসে। ক্রিকেট বোর্ডের জন্য বরাদ্দ টাকা বিভিন্ন নেতা-নেত্রীরা জাতীয় নিচ্ছেন বলে অভিযোগ ওঠে। তদন্তকারীদের দাবি, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের পদের অপব্যবহার করে বহু লোককে নিয়োগ করেছিলেন, যাঁরা বিসিসিআই-র তহবিল তছরুপ করার সঙ্গে সরাসরি যুক্ত। সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতেই তদন্ত করছে ইডি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *