Special News Special Reports State

অভিষেকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে আয়কর দফতরে চিঠি শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু তাঁর লোকসভা কেন্দ্রের ভোটারদের বার্ধক্য পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছেন আগেই। তাঁর দাবি, তিনি ব্যক্তিগতভাবে এই পেনশন প্রকল্পের টাকা দেবেন ভোটারদের। এটা কী করে সম্ভব, তা জানতে চেয়ে আয়কর দফতরের প্রিন্সিপ্যাল ডিরেক্টর জেনারেলকে চিঠি দিয়েছেন শুভেন্দু। চিঠিতে তাঁর দাবি, এর পিছনে বড়সড় আর্থিক অনিয়ম রয়েছে। এর তদন্ত দরকার।

শুভেন্দু আয়কর দফতরে দেওয়া চিঠিতে লিখেছেন, ওই সাংসদ উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়েছেন। তিনি গতকালের সভায় জানান, ৮৫ হাজার প্রবীণ ওই পেনশন প্রকল্পে নাম নথিভুক্ত করান। স্বেচ্ছাসবকরা নথিপত্র খতিয়ে দেখে ৭৬ হাজার ১২০ জনের নাম চূ়ড়ান্ত করেছেন। ১০ জানুয়ারির মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম মাসের টাকা ঢুকে যাবে। শুভেন্দুর দাবি, এর ফলে প্রতি মাসে ৭ কোটি ৬১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হবে। তাঁর প্রশ্ন, এটা কার টাকা।

আরও পড়ুনঃ বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত বেকেনবাওয়ার
প্রসঙ্গত, রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে পৈলানে এক সভায় সাংসদ প্রতীকীভাবে একশোজনকে হাজার টাকা করে পেনশনের চেক তুলে দিয়েছেন। ওই সভায় তাঁর আরও ঘোষণা, যতদিন না রাজ্য সরকারের বার্ধক্য পেনশন বয়স্করা পাচ্ছেন, ততদিন এই প্রাইভেট প্রকল্পের মাধ্যমে হাজার টাকা করে দেওয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *