খবর লাইভ : সন্দেশখালি এবং বনগাঁয় আক্রান্ত ইডির আধিকারিকরা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপির আইনজীবীদের একাংশের। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। আগামী বৃহস্পতিবার শুনানি।প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় আধিকারিকদের। এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা।
জানা গিয়েছে, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, ইডি টিম সহ সিআরপিএফ কর্মীদের উপর ৮০০-১০০০ লোক আক্রমণ করেন। লাঠি, পাথর এবং ইট দিয়ে হামলা করা হয়।
আরও পড়ুনঃ আজই বিলকিস বানো মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টের
এই ঘটনায় ইডির ৩ আধিকারিক গুরুতর আহত হয়েছেন। আহত ইডি অফিসারদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হিংসাত্মক জনতা ইডি আধিকারিকদের আধিকারিকদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নেয়। গাড়ি ভাঙচুর করেছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।




