Special News Special Reports State

কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! তল্লাশিতে বোম্ব স্কোয়াড

0
(0)

খবর লাইভ : কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক! কলকাতা পুলিশকে ই-মেইল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইল প্রেরকরা নিজেদের জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করেছে। গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিকে হালকাভাবে না নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে।

পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের নিজস্ব ই-মেল আইডিতে একটি মেইল এসেছে ভোর চারটে নাগাদ। ‘টেরোরাইজার ১১১’ নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদমাধ্যমে তাদের নাম না দিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে।

ওই ইমেল পাওয়ামাত্রই পার্কস্ট্রিটের ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বম্ব স্কোয়াড। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। আপাতত গোটা জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *