খবর লাইভ : সাত সকালে সন্দেশখালিতে উত্তর চব্বিশ পরগনার মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সুখের খবর সেই সময় বাড়ি তালা বন্ধ থাকায় CRPF জওয়ানরা তালা ভেঙে জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গোটা ঘটনার প্রতিবাদ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি তাঁদের তাড়া খেয়ে কার্যত পিছু হটতে বাধ্য হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সন্দেশখালির এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বছরের শুরু থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযানের নামে বিজেপি নেতাদের ইশারায় চলছে ইডি। তৃণমূল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়েই ইডি এখানে এসেছিল বলে দাবি করছেন গ্রামবাসীরা। আতঙ্কে এলাকার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় আধিকারিকরা।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। পাশাপাশি রেশন মামলায় খোঁজ খবর করতে কিছুক্ষণ আগেই সিঁথিতে ব্যবসায়ীর গোপাল বনিক বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।




