National Special News Special Reports State

মহুয়ার বহিষ্কার মামলায় আজ নোটিশ জারি সুপ্রিম কোর্টের!

0
(0)

খবর লাইভ: সংসদে নিরাপত্তা জনিত প্রশ্ন তুলে, ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্ককে সামনে রেখে লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করেছিল। তাতে সম্মতি মিলেছে সংসদে। শুধু তাই নয়, যেদিন স্পিকার এই সিদ্ধান্ত জানান সেদিন আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগই দেওয়া হয়নি মহুয়াকে। এরপরই বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেন কৃষ্ণনগরের সাংসদ। সেই মামলার শুনানিতে আজ নোটিশ জারি করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

আজ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হীরানন্দানিকে সংসদের লগ ইন ওটিপি দেওয়া হয়েছে বলেই জানান মহুয়া মৈত্রর আইনজীবী অভিষেক মনু সিংভি। সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পরই ‘রণংদেহী’ মূর্তিতে মহুয়া ‘শ্মশানে চিতা তোলা’র হুঙ্কার দিয়েছিলেন। ন্যায় বিচার পাওয়ার এবং সঠিকভাবে শুনানি হওয়ার দাবিতে এথিক্স কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছেন তিনি। এই মামলার পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টা খুব একটা সহজ নয়। তাই চটজলদি কোন সিদ্ধান্তে আসা যাবে না। ১১ ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর। গোটা বিষয়টি নিয়ে টুইট করেছেন মহুয়া মৈত্রও।

অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন জয় অনন্ত দেহদরি। পেশায় সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে এক্স হ্যান্ডেলে আগে ব্লক করে দিয়েছিলেন মহুয়া। এবার জয় তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন মহুয়ার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বাংলার পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সাংসদ এমন কাণ্ড করছেন বলে দাবি তাঁর। এতে নিরাপত্তাহীনতার অভাব বোধ করে সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *