Special News Special Reports State

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আজকেও ইডির জেরার সামনে জ্যোতিষ্মান, হাজির পাচু রায়ও

0
(0)

খবর লাইভ : এবার পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ইডি। গতকালের পর মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। গতকাল তাঁকে দু’দফায় প্রায় দশ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও।

জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের শ্রাবণী আবাসনে ওই আইএএস অফিসারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। প্রসঙ্গত, ওই দিনই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত এবং প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও হানা দেয় ইডি।
গত ৫ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির তদন্তে, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের সল্টলেকের ফ্ল্যাটে ১৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। পাশাপাশি খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়ি, সাতজন প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক পুরকর্মীর বাড়ি এবং মধ্যমগ্রাম পুরসভা, দক্ষিণ দমদম, কামারহাটি ও কাঁচরাপাড়া পুরসভাতে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।
ইডি সূত্রে দাবি, গত ১৯ মার্চ অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্কও! গত ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়।
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে স্থানান্তর করা হয়। ১২ মে, বিচারপতি অমৃতা সিন্হা জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ কাণ্ডের তদন্তে করবে সিবিআই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *