খবর লাইভ : এবার পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ইডি। গতকালের পর মঙ্গলবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। গতকাল তাঁকে দু’দফায় প্রায় দশ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। […]
Tag: appeared
সিজিওতে হাজির অভিষেকের স্ত্রী রুজিরা, জেরা করবে দিল্লি থেকে আসা ইডি আধিকারিকরা
খবর লাইভ : সোমবার বিমানবন্দরে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকে নোটিশ ধরিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সকাল ১১টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর, সাড়ে ১২টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সময়ের আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় […]
চার ঘণ্টা আগেই সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন পুত্রের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়
খবর লাইভ : সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছিল।অথচ তিনি এসে হাজির হলেন সকাল ৬টায়।তিনি ধৃত অয়ন শীলের পুত্র অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা এই তরুণীর বাবা রাজ্যের প্রাক্তন আমলা।পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দফতরের প্রাক্তন আধিকারিক বিভাস গঙ্গোপাধ্যায় আজ মেয়ের সঙ্গে সিজিওতে আসেন। দরজা পর্যন্ত মেয়ের সঙ্গে ছিলেন। অয়নের বিরুদ্ধে তদন্তে নেমে বহু নথিতে […]




