Special News Special Reports State

প্রিয়দর্শিনী মল্লিকের জারি করা নির্দেশিকা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

0
(0)

খবর লাইভ : এবার বিতর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একই নির্দেশিকা পরপর দুবার জারি সংসদের। রাতারাতি বাতিল করা হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তথা প্রিয়দর্শিনী মল্লিকের জারি করা নির্দেশিকা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তথা জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের অর্ডার বাতিল করে সংসদ। ওই একই অর্ডার সামান্য বয়ান বদল করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নামে বের করা হল।
গতকাল সন্ধ্যেবেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সাইন্স নিয়ে সিলেবাস আপলোড সংক্রান্ত একটি নির্দেশিকায় সই করেন প্রিয়দর্শনী মল্লিক। সেই অর্ডার সংসদের ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়। গভীর রাতে সেই অর্ডারকে সংসদের ওয়েবসাইট থেকে তুলে সভাপতির নামে একই অর্ডার বের করা হয়। একই অর্ডার সচিবের জারি করার পরেও কেন ফের সভাপতি নামে জারি করতে হল, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
শুধুমাত্র তাই নয়, প্রিয়দর্শনী মল্লিকের সই করা নির্দেশিকা বাতিল করে সেই একই নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের নামে জারি করা হল। যা নিয়ে সংসদের অন্দরে শুরু হয়েছে জল্পনা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু রাত হয়ে গিয়েছিল এবং আমাদের ওই অর্ডারের সংশোধন করার প্রয়োজন ছিল, তাই আমার নামে নির্দেশিকা বেরিয়েছে। অফিসের সময়ের পরে যে কোনও নির্দেশিকা আমার নামেই জারি করা যায়। তার জন্যই এই নির্দেশিকা আমার নামে জারি করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *