Special News Special Reports State

জ্যোতিপ্রিয়কে ক্রিটিকাল কেয়ারে ভর্তি করানোর তোড়জোড় শুরু করল ইডি

0
(0)

খবর লাইভ : এমআরআই করা হল মন্ত্রী জ্যোতিপ্রিয়ের। স্ক্যান করারও পরিকল্পনা রয়েছে। মন্ত্রীকে ক্রিটিকাল কেয়ারে ভর্তি করানোর দরকার বলে হাসপাতাল সূত্রে খবর। ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

ইডি হেফাজতে থাকাকালীন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাবারের দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে নির্দেশ দিল আদালত। ওই সময়কালে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তাঁর মেয়ে খাবার দিতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত। ব্যাঙ্কশাল কোর্টের বিচারক তনুময় কর্মকারের নির্দেশ দেন, অভিযুক্তকে দেওয়া খাবার নিরাপদ কি না, প্রতি মুহূর্তে তা পরীক্ষা করতে হবে ইডির তদন্তকারী আধিকারিককে। এ ছাড়াও শুক্রবার এই মামলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পুত্র হীরকজ্যোতি

বৃহস্পতিবার রাত ২টো ৪০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। তার আগে বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা থেকে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশি চলে। প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। রাতেই তাঁকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে ইডি। এর পর শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। তার পরে হাসপাতাল থেকেই সরাসরি নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *