Special News Special Reports State

প্রয়াত প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পুত্র হীরকজ্যোতি

0
(0)

খবর লাইভ : আচমকাই অসুস্থ হয়ে প্রয়াত প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পুত্র হীরকজ্যোতি অধিকারী। শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা পরেশ অধিকারী।

শুক্রবার সকালে নিজের বাড়িতে বাবার সঙ্গে বসেছিলেন হীরকজ্যোতি। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সূত্রে খবর, “কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিজেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।” চোখের সামনে তরতাজা ছেলের মৃত্যুতে শোকাহত প্রাক্তন মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সমবেদনা ও শোক প্রকাশ করছেন অনেকেই।
হীরকজ্যোতি অধিকারী একজন বিশিষ্ট সমাজসেবী ও মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। এছাড়াও জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ‘রেড ক্রস সোসাইটি’র মেখলিগঞ্জ মহকুমার সম্পাদক পদে ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *