games Special News Special Reports

বিশ্বকাপে ইতিহাস গড়লেন বিরাট, ভেঙে চুরমার সচিনের রেকর্ড

0
(0)

খবর লাইভ : ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সম্ভবত বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। আর সেই ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ভারতের তারকা ক্রিকেটার। আফগানিস্তানের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ৫৫ রান করেন তিনি। সেইসঙ্গে ভেঙে দেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায় এক নম্বরে উঠে এলেন তিনি। সেই তালিকার দুইয়ে আছেন সচিন। তিনে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা কুমার সাঙ্গাকারা। চারে আছেন ক্রিস গেইল।
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ৫৫ রান করেন বিরাট। সেই ইনিংসের সুবাদে ৫০ ওভার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে মোট ৫৩টি ইনিংসে বিরাটের স্কোর দাঁড়িয়েছে ২,৩১১। শুধু তাই নয়, সেই তালিকার প্রথম ৪০-এ যাঁরা আছেন, তাঁদের মধ্যে একমাত্র বিরাটের গড় ৬০-র বেশি।
সার্বিকভাবে ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বিরাট। ২৫টি ইনিংসে করেছেন ১,১৪১ রান। করেছেন ১৪টি অর্ধশতরান। গড় হল ৮১.৫। আর চারটি একদিনের ক্রিকেট বিশ্বকাপে মোট করেছেন ১,১৭০ রান (২৮ ইনিংস)। দুটি শতরান করেছেন। আটটি অর্ধশতরান করেছেন বিরাট। গড় ৫০.৮৬।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *