মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কঠোর পরিশ্রম এবং অযথা কাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০ নতুন কোনও কাজ শুরু করার জন্য আদর্শ সময়। ভাগ্য সঙ্গে থাকবে।
মিথুন (Gemini): উর্ধ্বস্তনেরা সাময়িক ভাবে ভুল বুঝতে পারে। এই পরিস্থিতিকে আপাতত সামলে নিতে হবে নইলে ভবিষ্যতে সমস্যা হবে।
কর্কট (Cancer): কাজের জায়গায় যোগাযোগের সমস্যার কারণে রুটিন বদলে যেতে পারে। ধৈর্য্য সহকারে পরিস্থিতি সামাল দিতে হবে।
সিংহ (Leo): বকেয়া কাজ মিটিয়ে ফেলার এটাই সময়। কলিগরা ভুল বুঝতে পারে তবে তাতে অধিক মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই।
কন্যা (Virgo): আর্থিক দিকে বেশ উন্নতি হবে। যেখানে লাভ জনক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেই বিনিয়োগ করা উচিত।
তুলা (Libra): সম্পর্কের ক্ষেত্রে বাঁধন আরও দৃঢ় হবে। দুজনে একসঙ্গে কোথাও বেড়ানোর প্ল্যান করা যেতে পারে।
বৃশ্চিক (Scorpio): কাজের জায়গায় বেশ ভাল ভাবেই কাজ চলবে। তবে চাকরি পরিবর্তন করতে চাইলে এখনই সময়। পরিবার থেকে নিয়মিত সাপোর্ট মিলবে।
ধনু (Sagittarius): সময়ের কাজ সময়ে শেষ করে বিশ্রাম নিতে হবে। প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর (Capricorn):
কর্মকর্তারা এবং কলিগরা আরও বেশি করে সময় প্রত্যাশা করবে। যতটা সম্ভব কাজ শেষ করে রাখতে হবে।
কুম্ভ (Aquarius): বকেয়া কাজ মিটিয়ে ফেলতে হবে নয়ত পরে সমস্যা হতে পারে। কর্মকর্তারাও কাজের তদারকি করতে পারে।
মীন (Pisces): কাজের জায়গায় বড়সড় পরিবর্তন হতে পারে। প্রথমে সেটা নিয়ে সমস্যা দেখা দিলেও পরে অভ্যস্ত হয়ে যাবে। পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে।




