Special News Special Reports State

কলেজে নিয়োগ দুর্নীতি কাণ্ডে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল কলেজ সার্ভিস কমিশনের

0
(0)

খবর লাইভ : কলেজে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্দেশ খারিজ করে দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবার সেই মামলাতে আগেভাগেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাখল কলেজ সার্ভিস কমিশন। এর ফলে মামলাকারী যদি সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় শুনানির আবেদন জানান, তাহলে সেখানে অংশ নিতে পারবে কলেজ সার্ভিস কমিশনও। সেক্ষেত্রে একতরফা শুনানির আর কোনও সুযোগই থাকবে না।

সম্প্রতি মোনালিসা ঘোষ নামে এক প্রার্থী কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাকারীর বক্তব্য, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু কে কত পেয়েছে তা জানানো হয়নি। অথচ প্রার্থীর মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রির জন্য আলাদা আলাদা নম্বর থাকে। সেই নম্বর যোগ করে কে কত পেয়েছে তার উল্লেখই নেই তালিকায়।

আরও পড়ুনঃ ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যু ছাড়ালো ৪০০০!

ওই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, নম্বর ছাড়া প্রার্থী তালিকা প্রকাশিত হলে সেখানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এরপরই কলেজ সার্ভিস কমিশনকে ৬ অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায় বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ। আর এবার আগেভাগেই ওই মামলাকারী সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ক্যাভিয়েট দাখিল করে রাখল কলেজ সার্ভিস কমিশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *