খবর লাইভ : কলেজে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্দেশ খারিজ করে দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবার সেই মামলাতে আগেভাগেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাখল কলেজ সার্ভিস কমিশন। এর ফলে মামলাকারী যদি সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় শুনানির আবেদন জানান, তাহলে সেখানে অংশ নিতে পারবে কলেজ সার্ভিস কমিশনও। […]

