Special News Special Reports State

রাজ্যপাল উপাচার্য নিয়োগ করতে পারবেন না: সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার রাজ্যের আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছেন, রাজ্যপাল আর কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না। এমনকী যে উপাচার্যদের নিয়োগ করেছেন তারাও কোনও সরকারি সুযোগ সুবিধা পাবেন না। তবে এদিন উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নিয়োগের প্রস্তাবেও সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত।
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের অধিকার রাজ্য সরকারের রয়েছে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পর একে একে ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে আদালত জানায়, রাজ্যপাল আর নতুন করে কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না। যে ১১ জন উপাচার্য তিনি নিয়োগ করেছেন তাঁরা কোনও সরকারি সুযোগ সুবিধা পাবেন না। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না তাঁরা। তবে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার যে আবেদন রাজ্য সরকারের তরফে করা হয়েছিল তাতে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। একই সঙ্গে রাজ্যপালের তরফে অস্থায়ী উপাচার্য নিয়োগে কেন তাদের আপত্তি তা পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্য – রাজ্যপাল সংঘাতে রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গড়তে গত ১৫ সেপ্টেম্বর উদ্যোগী হয় সুপ্রিম কোর্ট। সেজন্য সার্চ কমিটি গঠন করতে রাজ্যপাল, রাজ্য সরকার ও UGCকে ৩ – ৫ জনের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতিরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *