Special News Special Reports State

ব্যারাকপুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি! অভিযুক্ত তৃণমূল

0
(0)

খবর লাইভ  :  সোমবার ব্যারাকপুরে ভোট। তার আগে আমডাঙায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসকদল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বিজেপি নেতা মহম্মদ আবু হেনার বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীদের বোমাবাজিতে আবু হেনার বাড়ি লক্ষ্য করে চার-পাঁচটি বোমা ছোড়া হয়। তাতে জানলার কাঁচ ভেঙে গিয়েছে। বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ।

স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব ওরাং বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এ সব করছে তারা। আক্রান্ত বিজেপি নেতাকে নিরাপত্তা দেওয়া হোক।’’ পদ্মশিবিরের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *