Special News Special Reports State

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসাতে ৩৮ লক্ষ টাকা মঞ্জুর শিক্ষা দফতরের 0 (0)

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত সিসি ক্যামেরা বসছেই।এই খাতে প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করল শিক্ষা দফতর। জানা গিয়েছে মোট ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা সরাসরি পৌঁছে যাবে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে। তবে সিসি ক্যামেরা লাগানোর কাজ কবে শুরু হবে, বিষয়টি এখনও স্পষ্ট […]

National Special News Special Reports

ফের উত্তপ্ত মণিপুর! কুকিদের গ্রামে হামলা! চলল গুলিও 0 (0)

খবর লাইভ : ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর! মঙ্গলবার রাতে রাজ্যের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মাঝে কোইরেনটাক অঞ্চলের একটি কুকি অধ্যুষিত গ্রামে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় গ্রামরক্ষী বাহিনীও। গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ […]

National Special News Special Reports

চন্দ্রযানের সফট ল্যান্ডিং নিয়ে ‘মিথ্যা’ প্রচার গুজরাটের ‘ভুয়ো’ বিজ্ঞানীর! 0 (0)

খবর লাইভ : চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। বৃহস্পতিবার ভোরে ল্যান্ডার বিক্রম থেকে চাঁদের মাটিতে নেমে আসে রোভার প্রজ্ঞান।গুটি গুটি পায়ে এদিক থেকে ওদিক ঘুরে দক্ষিণ মেরুতে তথ্য অনুন্ধান করে চলেছে প্রজ্ঞান। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্যে গর্বিত দেশবাসী। এই আবহেও ‘মিথ্যার আশ্রয়’ নিয়ে শিরোনামে মোদি রাজ্য গুজরাত। রাজ্যের […]

National Special News Special Reports

গ্যাসের দাম কমিয়ে ২০২৪-এর ভোটের আগে চমক বিজেপির! 0 (0)

খবর লাইভ : সামনেই ২০২৪ -এর ভোট। এমনিতেই দক্ষিণ ভারতে পায়ের তলায় মাটি সরছে বিজেপির। জমি শক্ত করছেন বিরোধীরা। দল ভাঙানোর খেলায় কোণঠাসা হয়ে এখন ‘গিমিক’ তৈরির রাজনীতিতে ব্যস্ত পদ্ম শিবির। ভোট বাক্স যাতে হাতছাড়া না হয় সেই লক্ষ্যে এবার রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রের উজ্জ্বলা যোজনায়  রান্নার গ্যাসের সিলিন্ডার […]

International Special News Special Reports

তোশাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন পেলেও, এখনই মুক্তি নয় ইমরানের 0 (0)

খবর লাইভ : রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় দুর্নীতির আশ্রয় নেওয়ার (তোশাখানা) মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া তিন বছরের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তবে এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। কূটনৈতিক তারবার্তা ফাঁস করার মামলায় তাঁকে জেলেই থাকতে হচ্ছে।তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে নিম্ন আদালতের দেওয়া তিন বছরের সাজা আজ মঙ্গলবার স্থগিত […]

Special News Special Reports State

আদালতের নজরদারিতে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত, নির্দেশ বিচারপতি সিনহার 0 (0)

খবর লাইভ : আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত।মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।এদিন পুর-নিয়োগ দুর্নীতির তদন্তকারী আধিকারিক সুনীল সিং রাওয়াতকে সিটে অন্তর্ভুক্ত করেছে আদালত।একই সঙ্গে সঙ্গে সিবিআইকেও। ‘টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? আপনারা নীচ থেকে উপরে উঠছেন, উপর থেকে নীচে নামতে অসুবিধা কোথায় ? আপনাদের কে বাধা দিচ্ছে […]

Special News Special Reports State

নিগ্রহের আশঙ্কায় আপাতত ক্যাম্পাসমুখী হবেন না রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য 0 (0)

খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ নিয়ে দীর্ঘ দিন ধরেই সমস্যা চলছে। গত ৫ জুলাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে শুভ্রকমল মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন, আপাতত আর ক্যাম্পাসমুখী হবেন না।তাঁর আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ে তিনি নিগৃহীত হতে পারেন। তাই আপাতত বাড়ি থেকেই কাজ করতে চান তিনি। ইতিমধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা […]

National Special News Special Reports

অতিবৃষ্টিতে অসমে ফুঁসছে ব্রহ্মপুত্র! এখনও পর্যন্ত মৃত ২৫ 0 (0)

খবর লাইভ : অতিবৃষ্টির জেরে বিপর্যস্ত অসম। ফুঁসছে ব্রহ্মপুত্র-সহ রাজ্যের একাধিক নদী। জলের তোড়ে ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। বন্যার জেরে চলতি বছরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের।ঘরহারা বহু মানুষ।প্রায় দুই লক্ষ মানুষ এই বন্যায় বিপর্যস্ত। উত্তর-পূর্বের রাজ্য অসমে প্রতিবছরই বন্যা হয়ে থাকে। চলতি বছরে অতিরিক্ত বৃষ্টির কারণে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে […]

National Special News Special Reports

‘অরুণাচল’কে নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ চিনের 0 (0)

খবর লাইভ : ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ ও দখলকৃত অক্সাই চিনকে নিজেদের অংশ হিসেবে দেখিয়ে এবার নতুন মানচিত্র প্রকাশ করল চিন। সোমবার প্রকাশিত এই মানচিত্রকে(Map) কেন্দ্র করে শুরু হয়েছে ভারত-চিন টানাপোড়েন। শুধু তাই নয়, ২০২৩ সালের ওই ‘আদর্শ মানচিত্রে’ তাইওয়ান ও দক্ষিন চিন সাগরকে নিজেদের অংশ বলে দাবি করেছে শি জিনপিংয়ের সরকার। অতীতেও ভারতীয় ভূখণ্ডকে […]

Special News Special Reports State

রাজ্যে মিষ্টি ব্যবসায়ীদের জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর 0 (0)

খবর লাইভ : রাজ্যের ছোট ও মাঝারি শিল্পের উপর আরও জোর দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে মঙ্গলবার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে মিলন উৎসবের সভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, রাজ্যের সব জেলার ভালো মিষ্টিগুলিকে এক ছাদের নিচে আনতে শহরে তৈরি হবে নয়া মিষ্টি হাব। এর জন্য ইকো পার্কের কাছে ২০ কাঠা […]