খবর লাইভ : পাটনা-বেঙ্গালুরুর পর আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার INDIA জোটের মেগা বৈঠক বসতে চলেছে মুম্বইয়ে। লোকসভা ভোটের আগে এই বৈঠক মোদি বিরোধী ঘুঁটি সাজানোর মঞ্চ হিসেবে। সান্তাক্রুজের পাঁচতারা হোটেলে হবে তৃতীয় বৈঠক। ২৬ থেকে বেড়ে ২৮ দল। পাশাপাশি জোটের লোগো প্রকাশ। কিন্তু উদ্দেশ্য একটাই—ভিত আরও মজবুত করা। বৈঠকের আগে প্রস্তুতি প্রায় শেষ। জোটের […]
Month: August 2023
প্রধানমন্ত্রীর মুখ INDIA-ই, জলসায় দাঁড়িয়ে বিগ-বি-কে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার
খবর লাইভ : ফের বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বইয়ে জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক আগেই অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল। আমার হাতে থাকলে এক সেকেন্ডে দিয়ে দিতাম। ওরা না দিলে কী হবে ভারতবর্ষের মানুষের কাছে অমিতাভ বচ্চন ভারতরত্নই। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর […]
মমতার রাখির বাঁধনে বিগ বি থেকে উদ্ধব
খবর লাইভ : বৃহস্পতি-শুক্র দুদিন মুম্বইয়ে INDIA জোটের মেগা বৈঠক। তার আগে বুধবার মায়ানগরীতে পৌঁছেই খবরের সব আলো শুষে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দর থেকে সোজা যান ‘জলসা’য় বিগ বি-র বাড়ি। সেখানে রাখি উৎসব পালন করে বাংলার মুখ্যমন্ত্রী যান ‘মাতশ্রী’তে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে উদ্ধবকে রাখি পরিয়ে […]
কুলতলিতে সন্তানকে খুনের হুমকি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
খবর লাইভ : এক বছরের সন্তানকে খুনের হুমকি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। বুধবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, কুলতুলি থানা এলাকার এক গৃহবধূ রাতের বেলায় তার ১ বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন। স্বামী কারখানায় কাজ করেন। কাজ […]
মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকের আগেই কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী চেয়ে লোকসভার প্রচারে নামতে চাইল আপ
খবর লাইভ : মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকের আগেই দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী চেয়ে লোকসভার ভোট প্রচারে নামতে চাইল আম আদমি পার্টি। দলের মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বুধবার সাংবাদিক বৈঠকে ‘বিরোধী জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ হিসাবে কেজরিওয়ালের নাম উল্লেখ করলেন। তাঁর দাবি, ‘‘কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদে নরেন্দ্র মোদীর একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেজরীওয়াল।’’ প্রশাসনিক এবং শিক্ষাগত […]
১০২ কেজি ওজন নিয়ে দৌড়ে রানাঘাটে ডাকাত ধরে চমকে দিলেন এএসআই
খবর লাইভ : দিনেদুপুরে শহরের রাস্তায় গুলির শব্দ শুনে চমকে গিয়েছিলেন সবাই। কেউ এক জন মোবাইলে যে ভিডিয়ো করলেন, তাতে দেখা গেল রিভলভার হাতে সশস্ত্র কয়েক জনের পিছু নিয়েছেন এক জন। গায়ে পুলিশের উর্দি ছিল না। কিন্তু স্থূলকায় মানুষটি কে, তা প্রথমে কেউই বোঝেননি। তবে রানাঘাটে ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতারের পর ওই ‘মোটা লোকটাকে’ নিয়ে […]
অধীরের আপত্তি, টিভি চ্যানেলে আর কংগ্রেসের মুখপাত্র নয় ‘নেড়া’ কৌস্তভ
খবর লাইভ : একের পর এক দল বিরোধী কাজ। ‘স্বঘোষিত নেতা’ হয়ে দলের মুখ পোড়ানো। এবার ‘শাস্তির খাঁড়া’ কৌস্তভ বাগচীর ঘাড়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নির্দেশ অনুসারে, কোনও টিভি চ্যানেলে কংগ্রেসের মুখপাত্র বা প্রতিনিধি হিসেবে বসতে পারবেন না কৌস্তভ। অলিখিত নিষেধাজ্ঞা কংগ্রেসের তরফে। বেশ কিছুদিন ধরেই প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার বিরূপ মন্তব্য করে যাচ্ছিলেন […]
কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্গাপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় সাদার্ন সমিতির কর্তা ও কোচ
খবর লাইভ : কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ হবে দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়লেন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়।বিপদজনকভাবে উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় । গাড়ির পিছনে […]
মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলের কয়লা খনিতে! কাজ চলাকালীন পিষে মৃত্যু শ্রমিকের
খবর লাইভ : আসানসোলে কয়লাখনিতে কয়লা গুঁড়ো করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার ক্রেসারে কয়লা গুঁড়ো করার সময় ক্রেসারের নীচে পিষে মৃত্যু হয় তাঁর। ঘটনা ঘটেছে ইসিলের সোনপুর বাজারি এলাকার কয়লা খনিতে। জানা গেছে, ক্রেশার মেশিনে কয়লা ভাঙার সময় দুর্ঘটনা ঘটে যায়। মেশিনের বেল্টের ফাঁসে আটকে গিয়ে মৃত্যু হয় সঞ্জয় পাসওয়ান […]
এক ঘণ্টায় শেষ ভারত-পাক ম্যাচের টিকিট!
খবর লাইভ : অক্টোবরে শুরু বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ। তার আগে ধাপে ধাপে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারাই নির্দেশিকা দিয়েছিল যে ২৯ অগস্ট, সন্ধে ৬টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু দিনের শেষে কতজন টিকিট কাটতে পারলেন? স্যোশাল মিডিয়ায় একরাশ হতাশা আর বিরক্তি ঝরে পড়ল। টিকিটের লাইনে ৬ ঘণ্টা […]










